মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরায় মিঠা পানির সন্ধ্যানে পচাঁকোড়ালিয়া সংরক্ষিত বন থেকে লোকালয়ে আসা তিনটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে পচাঁকোড়ালিয়া বাজার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার মাষ্টারহাট রাহাদ উকিল এর বাড়ির পাশ থেকে ১টি , সকাল ১১টার বাংলাবাজার ইয়াছিন সর্দার এর বাড়ির পাশ থেকে ১টি ,দুপুর সাড়ে ১২টা বাংলাবাজার বাতান খালি এলাকা থেকে ১টি হরিণ উদ্ধার করা হয়। পচাঁ কোড়ালিয়া বিট অফিসার সজীব সরকার বলেন, সকালে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পৃথক পৃথক স্থান থেকে হরিণ তিনটি উদ্ধার করে দ্রুত সময় বনে অবমুক্ত করি ।
দুই দিনের ব্যবধানে মনপুরায় লোকালয় থেকে ৪টি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে ।