দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে দুই বছরের এক শিশু। রোববার দুপুর ১ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে রুবেলের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। পুকুরে পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা রুবেলের দুই বছরের শিশু সন্তান আনান। জানা যায়, বাড়ির পাশের অন্যান্য শিশুদের সাথে খেলতে যাওয়ার সময় নিহত শিশুটি নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। অনেকক্ষন শিশুটিকে দেখতে না পেয়ে শিশুটির পিতা-মাতা শিশুটিকে খুঁজতে থাকে। পরে শিশুটিকে নিজ বাড়ির পুকিরে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক জানান, শিশুটি হাসাপাতালে নিয়ে আসার পূর্বে মারা যায়া।