দৌলতখান চর নেয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক দু'জন
ইউসুফ হোসেন নীরব, ভোলা টাইমস্:
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ও চর নেয়ামতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুইজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত দুই ব্যক্তির নামই জসিম উক্ত ডাকাত দলের সদস্যরা নিজেদেরকে বশির মেম্বার ও নান্নু বাহিনীর লোক বলে জানিয়েছেন। তাদের কাছ থেকে দুইটি অগ্নিঅস্ত্র একটি মোবাইল ফোন পাওয়া গেছে। উক্ত মোবাইল ফোনে বিশেষ কিছু কথবকথনে বশির মেম্বার ও একটি প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে নির্দেশনা নেওয়ার অডিও রেকর্ড রয়েছে বলে তারা জানিয়েছেন। এদিকে স্থানীয়রা জানায়, আটক ব্যক্তিরা বশির মেম্বারের একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, এদিকে জনতার হাতে আটকৃত দুই ডাকাত সদস্যদের স্বীকারোক্তিতে স্পষ্ট যে তারা একটি প্রভাবশালী মহলের সঙ্গে সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে। তবে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগ এখনো আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এক প্রশ্নের জবাবে আইন-শৃঙ্খলা বাহিনী ভোলা টাইমস্ প্রতিবেদক'কে জানান, ভোলা দৌলত খানের মদনপুর ও চর নেয়ামতপুরে ডাকাত দলের সদস্য জনতার হাতে আটক হয়েছে এমন কোন মেসেজ তাদের কাছে আসেনি এবং তার এ বিষয়ে জানেন না। এদিকে মদনপুর ও চর নেয়ামতপুরে স্থানীয়দের অভিযোগ, পূর্বেও একই ধরনের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বল্প সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছে, যা নিয়ে জনমনে নানান প্রশ্ন রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।