দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

‎​স্বপ্ন জয়ের প্রত্যয়ে চরগুমানি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

‎​স্বপ্ন জয়ের প্রত্যয়ে চরগুমানি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
  ষ্টাফ রিপোর্টার: ভোলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী চরগুমানি স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎​চরগুমানি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মিজানুর রহমান বাহারের সভাপতিত্বে এবং মোঃ রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সেলিম। ‎​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বাহার বলেন, তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশে গড়ার কারিগর। কেবল ভালো ফল নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমের সংমিশ্রণে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মহাসিন। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রিয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার বিষণ্ণতা থাকলেও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আগামীর স্বপ্ন জয়ের দৃপ্ত প্রত্যয়। ​প্রিয় ক্লাসরুম আর খেলার মাঠ ছেড়ে যাওয়ার ক্ষণে শিক্ষার্থীদের মাঝে কিছুটা বিষণ্ণতা থাকলেও, শিক্ষকদের দোয়া আর ভালোবাসা সাথে নিয়ে তারা ফিরবে এক বুক আত্মবিশ্বাস এমনটাই প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে।