দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান চরফ্যাশন কৃষি মৎস্য

সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: এমপি হাফিজ ইব্রাহিম

সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: এমপি হাফিজ ইব্রাহিম
    খালেদ মোশাররফ, দৌলতখান: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম  বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার বিকালে দৌলতখান আমিরজাং গজনবী স্টেডিয়ামে দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান  সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে নিরাপদ রাখতে ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।’ আজকের  ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে অংশ গ্রহন করেন, সুকদেব প্রাথমিক বিদ্যালয়ে ও  নুর মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কলাকোপা প্রাথমিক বিদ্যালয়। পরে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী,  দৌলতখান প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল,  ভবানীপুর ইউনিয়ন  বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, প্রাথমিক শিক্ষক সমিতির  সভাপতি নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ সাগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।