দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি দৌলতখান শিক্ষা

সাধারণ মানুষ যেন জ্বালানি তেল থেকে বঞ্চিত না হয়: ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ

সাধারণ মানুষ যেন জ্বালানি তেল থেকে বঞ্চিত না হয়: ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ
তুহিন খন্দকার, ভোলা: জ্বালানি খাতে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুর ৩টায় তিন দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ যেন জ্বালানি তেল থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক বিস্তার রোধ ও নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আলামিন, জেলা সাবেক ছাত্রনেতা মনির পাটোয়ারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।