দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান

শশীভূষণে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শশীভূষণে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:

ভোলার শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং শশীভূষণ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়। গতকাল রবিবার (১৯ এপ্রিল ২০২৬) শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রসুলপুর এলাকায় শশীভূষণ-দক্ষিণ আইচা মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শশীভূষণ থানার এসআই মোঃ ছায়েদুর রহমান ও তার টিম মাদক ব্যবসায়ী মেহেদী হাসান শান্ত (২০)-কে ১৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির পরিচয়: মেহেদী হাসান শান্ত (২০), পিতা- মোহাম্মদ হোসেন, সাং- জিন্নাগড় ২নং ওয়ার্ড, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৩, তারিখ- ১৯/০৪/২০২৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক)/৪১)।