দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

মেঘনার অতিজোয়ারে ভোলার মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত

মেঘনার অতিজোয়ারে ভোলার মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত
  স্থানীয় প্রতিনিধি: মেঘনা নদীর পানির উচ্চতা বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় ভোলার মনপুরা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। রোববার (১৭ মে) জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৮নং ওয়ার্ডের নতুন বেড়িবাঁধের বাইরের অংশের ৬৫ কলোনিসহ বেশ কিছু বসতঘর, রাস্তা ও স্থাপনা পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত বাঁধ না থাকায় প্রতি বছরই এ ধরনের ভোগান্তির শিকার হতে হয় তাদের। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, আমবশ্যার প্রভাবে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় বাঁধের বাইরে থাকা নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। তবে বাঁধের ভেতরের জনপদ নিরাপদ রয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাউদ দৌল্লা বলেন, আমবশ্যাজনিত জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি আগামী ২–১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্লাবনের ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায়।