দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

মনপুরায় নিখোঁজ স্কুলছাত্র রবিউল হাসান ইমন উদ্ধার, পরিবারের স্বস্তি

মনপুরায় নিখোঁজ স্কুলছাত্র রবিউল হাসান ইমন উদ্ধার, পরিবারের স্বস্তি
  বিশেষ প্রতিসিধি: ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রবিউল হাসান ইমন (১৫) নিখোঁজ হওয়ার আট দিন পর উদ্ধার হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় পড়ালেখা নিয়ে অভিভাবকের বকাঝকার কারণে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ইমন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ৭ মে মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার জিডি নম্বর- ২০১। নিখোঁজের সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় এলাকাবাসীর মাঝে। ইমনকে ঢাকা সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ছেলেকে ফিরে পেয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” ইমন সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মাঝে।