দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ১৭০ কেস সফট ড্রিংকসহ পাচারকারী আটক

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ১৭০ কেস সফট ড্রিংকসহ পাচারকারী আটক
  ডেস্ক রিপোর্ট:

ভোলার মনপুরা থানার সূর্যমুখী ঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৭০ কেস সফট ড্রিংকসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২৫মার্চ) মধ্যরাতে রাত ৩টার দিকে ওই অভিযান চালানো  হয়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা কোস্ট গার্ড স্টেশন ওই এলাকায় একটি ফিশিং বোট তল্লাশি করে। বোটে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ১৭০ কেস সফট ড্রিংক বহন করা হচ্ছিল। অভিযানে বোট ও পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী হলো মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ২ নং ওয়ার্ডের মো. হান্নান। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম (লেফটেন্যান্ট বিএন) জানিয়েছেন, জব্দকৃত মালামাল এবং পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচার প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ পণ্য ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন এ অভিযান। এ্ উদ্যোগ ভোলার সাগর-পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।