দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি

ভোলা সেতু নির্মাণে নীতিগত অনুমোদন, ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা

ভোলা সেতু নির্মাণে নীতিগত অনুমোদন, ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার || ভোলা টাইমস

ভোলা জেলাকে বরিশাল ও ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগে যুক্ত করতে বরিশাল-ভোলা সড়কে কালাবাঁদর ও তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ‘ভোলা সেতু’ নির্মাণ প্রকল্প পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় ১০.৮৬৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪-লেন বিশিষ্ট সেতু এবং ১৮.০৭৫ কিলোমিটার নদীর তীর রক্ষামূলক কাজ করা হবে। সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি ৩২ লাখ টাকা।

নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু।

সেতুটি চালু হলে ২০৩৩ সালে দৈনিক প্রায় ৫ হাজার যানবাহন এবং ২০৬২ সালে ৪১ হাজার ৮৬৫টি যানবাহন চলাচল করবে বলে সমীক্ষায় অনুমান করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ৫০৭.৫ একর জমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট ব্যয় সরকার বহন করবে।