দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়সাল রানা ও সম্পাদক বিল্লাল হোসেন

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়সাল রানা ও সম্পাদক বিল্লাল হোসেন
  জামাল খান দৌলতখান: ভোলা জেলা যুব অধিকার পরিষদের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. বিল্লাল হোসেন। শনিবার (১৬ই মে) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাব্বত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিলনকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন সরদার , ও সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মহিনকে। আগামী এক বছর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই কমিটি কাজ করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।