দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ভোলা জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলা জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলা জেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) ভোলা জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা ভোলার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি অপরাধমুক্ত ও নিরাপদ ভোলা গড়ে তোলা সম্ভব।”

শপথ গ্রহণ ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত শিল্পী এবং দেশবরেণ্য ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।