ভোলা জেলা পুলিশ অফিসে ৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভার-এ চলমান ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ আজ ভোলা জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো: ইব্রাহীম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মো: দেলোয়ার হোসেন রনি। এছাড়া প্রশিক্ষণার্থীগণ পুলিশের বিভিন্ন শাখা (ডিএসবি, ডিবি-সাইবার, অপরাধ শাখা ইত্যাদি) পরিদর্শন করে মাঠ পর্যায়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।