ভোলায় জেলা পুলিশের ‘বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ চিত্র, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া, ভোলা জেলায় আগমন উপলক্ষে ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম, সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, জেলার সকল থানার ওসি, জেলা গোয়েন্দা শাখা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।