ভোলা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল
দৈনিক ভোলা টাইমস্ বার্তা:
শনিবার ২-০৫-২০২৬ইং দিবাগত রাতে আব্দুল্লাহ আল রাসেল'কে সভাপতি ও নুর মোঃ রুবেল'কে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদের প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
আংশিক কমিটিতে সিনিয়র সহ সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না ও সহ সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান আসিফ এর নাম অনুমোদিত হয়।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য অনুমোদিত পদধারীদের প্রতি কেন্দ্রীয় সংসদের নির্দেশনা দেয়া হয়।