দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলা জেলার পুলিশ সুপার ‘ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুল’ পরিদর্শন করলেন

ভোলা জেলার পুলিশ সুপার ‘ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুল’ পরিদর্শন করলেন

 ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) শুক্রবার সন্ধ্যা ৭টায় পশ্চিম চরনোয়াবাদে অবস্থিত ‘ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশ (BCSB)’ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে সময় কাটান। তিনি অফিস রুম, থেরাপি রুম, রান্নাঘর, ডাইনিং হল এবং সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রসহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। বিশেষ করে শিশুদের জন্য প্রদত্ত মানসম্মত চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

পুলিশ সুপার শিশুদের অর্জিত বিভিন্ন গৌরবময় পুরস্কার, স্পেশাল অলিম্পিক কাপ ও মেডেল প্রদর্শনী কক্ষ পরিদর্শন করে তাদের অসাধারণ সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, “বিশেষ শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। সঠিক যত্ন, যথাযথ প্রশিক্ষণ ও ভালোবাসা পেলে তারাও দেশ ও জাতির কল্যাণে অনন্য ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও জানান, এই শিশুদের সুন্দর, সুরক্ষিত ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলা এবং তাদের মেধার সর্বোচ্চ বিকাশে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা প্রদান করা হবে।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।