দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান শিক্ষা

ভোলা জেলায় পুলিশ সদস্যদের ৩ দিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

ভোলা জেলায় পুলিশ সদস্যদের ৩ দিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
ভোলা প্রতিনিধি , ভোলা টাইমস্ ।। ভোলা জেলা পুলিশ লাইন্সে ০৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স (নবম ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্স (নবম ব্যাচ) এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়। আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। এ সময় জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।