দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ চরফ্যাশন কৃষি

ভোলার হাফিজুর রহমান জাতীয় লিগে সিলেট বিভাগের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ফিফটি

ভোলার হাফিজুর রহমান জাতীয় লিগে সিলেট বিভাগের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ফিফটি
ভোলা প্রতিনিধি, ভোলা টাইমস্ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট বিভাগের বিরুদ্ধে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শনিবার (৬ ডিসেম্বর) চারদিনের ম্যাচের প্রথম দিনে বরিশাল বিভাগ টসে জিত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। উক্ত ম্যাচে ভোলার ক্রিকেটার হাফিজুর রহমান ৫৮ রান সংগ্রহ করে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন। তার এই দারুণ পারফরম্যান্সের জন্য Sisir Memorial Club & Library এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। হাফিজুরের এই অর্জন ভোলা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের উদ্রেক করেছে এবং তার আগামি ম্যাচগুলিতে আরও সাফল্য কামনা করা হচ্ছে।