ভোলার সন্তান আমিনুল হক ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬' সম্মাননায় ভূষিত
কামরুল হাসান অটল:
ভোলার সন্তান আমিনুল হক ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে এই স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
ক্রীড়াঙ্গন থেকে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি প্রধান তামিম ইকবাল। আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার। তার অসাধারণ নৈপুণ্যে ভর করে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার শেষে পুরোদস্তুর রাজনীতিবিদ হিসেবে নতুন জীবন শুরু করেন তিনি। বর্তমানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমিনুল হক।
নিউইয়র্কভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি (ইনক) মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই স্বর্ণপদক চালু করেছে।
আয়োজকদের ভাষ্য: সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যম ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই সম্মাননা দেওয়া হবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য ভূমিকা এবং জাতীয় অবদানের স্মৃতিকে ধরে রাখতেই এই স্বর্ণপদক চালু করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি (২০২৬): মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব), ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী), ইসমাইল জবিউল্লাহ (প্রধানমন্ত্রীর উপদেষ্টা), আমিনুল হক (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী), মাহদী আমিন (প্রধানমন্ত্রীর উপদেষ্টা), কামাল উদ্দিন সবুজ (সাংবাদিক, বাসস), সানজিদা ইসলাম তুলী (‘মায়ের ডাক’-এর সংগঠক), তামিম ইকবাল (বিসিবি সভাপতি), ড. মাহবুব হাসান (সাহিত্যিক), আবদুল হাই শিকদার (কবি), আশরাফ কায়সার (সাংবাদিক), ড. আবুল কাশেম হায়দার (শিল্পপতি), আবদুল হক (ব্যবসায়ী), ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।