আদিল হোসেন তপু:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবু খলিফার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই (নি.) মো. সুজন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় আসামিদের বসতবাড়ির বাগান থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. শরীফ (৩৫), তার মা কুসুম বেগম (৫২), উভয়ের বাড়ি লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। অপর আসামি লোকমান (২৬) তজুমদ্দিন উপজেলার চাচড়া এলাকার বাসিন্দা।
উদ্ধার আলামতসহ আটকদের লালমোহন থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।