ষ্টাফ রিপোর্টার:
ভোলার দুলারহাটে ৪টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার দুলারহাট থানাধীন শুকনাখালী আনন্দবাজার সংলগ্ন মায়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।