দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ভোলার চর কুকরি মুকরি ইউনিয়নে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম

ভোলার চর কুকরি মুকরি ইউনিয়নে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম
  মোঃইলিয়াস, চর কুকরি মুকরি প্রতিনিধি: শনিবার ৯ই মে ভোলা জেলার চর কুকরি মুকরি ইউনিয়নে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আয়োজিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউরোপিয়ো ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমে এলাকার সাধারণ মানুষ বিনা খরচে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। আয়োজক সূত্রে জানা যায়: এ সেবার মাধ্যমে চোখে ছানি পড়া, চোখে মাংস বৃদ্ধি, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ চুলকানোসহ বিভিন্ন সমস্যার প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে। এছাড়াও চিকিৎসার জন্য ভোলা যাওয়া-আসার যাতায়াত ভাড়াও প্রকল্পের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে। ফলে দরিদ্র ও অসহায় রোগীরা আরও সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। স্থানীয় জনগণ এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি। বিনামূল্যে চিকিৎসা ও যাতায়াত সুবিধা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।