ভোলার চর কুকরি মুকরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১০০ নরমাল ডেলিভারি উদযাপন।
চর কুকরি মুকরি প্রতিনিধি:
ভোলা জেলার চর কুকরি মুকরি ইউনিয়নে প্রজনন স্বাস্থ্যসেবা, গর্ভবতী, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ খ্রিঃ ভোলা, চরফ্যাশন, চর কুকরি মুকরি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রায় শতাধিক নারীর অংশগ্রহণে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হন মোঃ জাকির হোসেন জেলা ব্যবস্থাপক SRMNCAH প্রকল্প PHD ভোলা। সভাপতিত্ব করেন মোঃ জামাল হোসেন এছাড়া ও উপস্থিত ছিলেন মোঃ শহীদুল,মো:সাঈদ পাটোয়ারী। গত বছর ২৭ এপ্রিল ২০২৫ সাল থেকে ১২ই এপ্রিল ২০২৬ এই পর্যন্ত ১০০ নরমাল ডেলিভারি করতে তারা সক্ষম হয়েছে। তাই আজকে তারা আনন্দিত হয়ে দিনটি কেক কেটে উদযাপন করেন। অনুষ্ঠান শেষে বিনামূল্যে রক্তের গ্রুপ, এএনসি/ পিএনসি ও কিশোর সেবা প্রদান করা হয়। গর্ভকালীন সময়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। তাছাড়া ও এই সময়ে প্রায় ৩০ হাজার টাকা সরকার কর্তৃক গর্ভধারী মাকে ভাতা দেওয়া হয়। গর্ভবতী ও নবজাতকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চয়তার আশ্বাস দেন মা সমাবেশে।