দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় ৭২০ পিচ অবৈধ মাদক ইয়াবাসহ ১জন মাদক কারবারি ডিবি'র অভিযানে আটক।

ভোলায় ৭২০ পিচ অবৈধ মাদক ইয়াবাসহ ১জন মাদক কারবারি ডিবি'র অভিযানে আটক।
ভোলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডস্থ পান বাজার মোড় সংলগ্ন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। ০৪-০৫-২০২৬ইং তারিখ বিকেল ৬:১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ১নং ওয়ার্ডস্থ পান বাজার মোড় সংলগ্ন কালেক্টর স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ জুম্মান (২৭), পিতা-মোঃ সেলিম, মাতা-বিবি ছকিনা, সাং-লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড, (নয়ানীগ্রাম), থানা-লালমোহন, জেলা-ভোলাকে ৭২০ (সাতশত বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জেলা পুলিশের সুত্র থেকে জানানো হয়।