দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
ভোলা প্রতিনিধি:

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৯ মে ২০২৬ তারিখ রাত ১১:৩০ ঘটিকায় ভোলা সদর উপজেলার মধ্য রতনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মুছা কালিমুল্লাহ (২৬)। সে ভোলা সদর থানার মধ্য রতনপুর ৮নং ওয়ার্ডের মৃত জব্বার ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ মধ্য রতনপুর ৮নং ওয়ার্ডস্থ জব্বার ফরাজীর বাড়ীতে মাদক উদ্ধার অভিযান চালান। অভিযানে আসামী মুছা কালিমুল্লাহর শোবার ঘর থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেহাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।