ভোলায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ইউসুফ হোসেন নীরব:
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। গত ১৩ মে আনুমানিক দুপুর ১২ টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নে ধর্ষক গোপাল দেবনাথের নিজ ঘরে এই জঘন্য ঘটনাটি ঘটে।
উক্ত ঘটনাটি ঘটার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আজ ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ভোলা সদর হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাধীন ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার পরিবারের সাথে কথা বলে তাদের সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস দেন।
তিনি ভিকটিমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আজ ১৪ মে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলা নং-৪৭
পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে অভিযুক্ত আসামি গোপাল দেবনাথকে আদালতে প্রেরণ করা হয়েছে।