দৈনিক ভোলা টাইমস্
|
কৃষি দৌলতখান মনপুরা শিক্ষা সর্বশেষ

ভোলায় মজুদকৃত ১২০০ লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ভোলায় মজুদকৃত ১২০০ লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ফরহাদ হোসেন:

ভোলায় কোস্ট গার্ড ও ভ্রাম্যমান আদালতের পৃথক দুটি অভিযানে ৩ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয় এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে শহরের ইলিশা বাসস্ট্যান্ড সড়কের মহাজনের পুল এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ‘জান্নাত ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। জব্দ তেলের মধ্যে ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন ছিল। এ ঘটনায় ৪০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়া জব্দকৃত তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাত ১১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি স্টিলবডি বোট থেকে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুইজনকে আটক করা হয়।জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের তত্ত্বাবধানে তেল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।