দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

ভোলায় ১২ বছরের শিশু গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলায় ১২ বছরের শিশু গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় ১২ বছরের এক শিশুকে  গণধর্ষণের মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মো.ইব্রাহীম ও চরপাতা ইউনিয়নের মো.ফারুক। শনিবার (৪ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মেদুয়া ও চরপাতা এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য,  বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের দীঘির পাড় গ্রামে এঘটনা ঘটে।  ঐদিন  রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করান প্রতিবেশীরা। ভুক্তভোগী শিশু,তার পরিবারের মামলার এজাহার সুত্রে জানা যায় , শিশুটির বাবা মা দিনমজুরের কাজে যাওয়ায় সে একাই বাড়িতে ছিল। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে  ৪জন শিশু একসাথে তাদের বাড়ির সামনে রাস্তায় হেঁটে সামনের দোকানে যাচ্ছিল। এসময় রাস্তার পাশের পুকুরে মাটি কাটছিল আসামিরা। এসময় শিশুদের আসতে দেখে ধাওয়া করে ভূক্তভোগীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায় তারা এবং সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করেন। পরে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচরণ করে পুকুরে পরে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাস করলে সে তাদের ঘটনার বর্ননা দেন। পরে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা মিলে রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম শিকদার বলেন,এঘটনায় ভূক্তভোগীর মা গত শুক্রবার রাতে বাদী হয়ে দৌলতখান থানায়  দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে,এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।