ভোলায় ১২ কেজি গাঁজাসহ নারী আটক
ইকবাল হোসেন রাজু,
ভোলা সদর উপজেলার ইলিশা ফাঁড়ির পুলিশের অভিযানে ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ সুমি (২১) নামের ১ নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুর ৩ টার দিকে ইলিশা ফেরীঘাট সংলগ্ন লঞ্চ ঘাট থেকে সুমিকে আটক করা হয়।
আটককৃত সুমি দৌলত খান থানার জয় নগর ইউনিয়নের পিতা ছিডু বেপারির ছেলে মোঃ সবুজের স্ত্রী বলে জানা গেছে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ বশির আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চ ঘাটে যাত্রীদেরকে তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ সুমি নামের এক নারীকে আটক করি।
আটককৃত গাঁজা বহনকারী সুমি বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধিন।