ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ
ভোলা প্রতিনিধি:
ভোলায় কোস্টগার্ড ও কাস্টমসের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা। রোববার (১৯ এপ্রিল) সকালে ভোলা শহরের চকবাজারে অভিযান চালিয়ে দু'টি গোডাউন থেকে এসব সিগারেট জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের চকবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে দু'টি গোডাউন থেকে ১৯ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩২ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড আরও জানায়, অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি এসব সিগারেট মজুদ করার চেষ্টা করছিলেন ব্যবসায়ীরা। পরে জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ড।