ভোলায় র্যাবের অভিযানে কুখ্যাত ডাকাত ফোরকান আটক
কামরুল ইসলাম অটল,
দৈনিক ভোলা টাইমস:: ভোলায় মেঘনা নদীর ডাকাত বাহিনীর প্রধান মো. ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৮ ভোলার চৌকস টিম। ১ এপ্রিল মঙ্গলবার চরফ্যাশন সদরের মাতৃ নিলয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।