দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি

ভোলায় যৌথ অভিযানে ৬ টি বাঁধা জাল আটক

ভোলায় যৌথ অভিযানে ৬ টি বাঁধা জাল আটক
ইকবাল হোসেন রাজু। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অবৈধ ৬টি বড় বাধা জাল আটক করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সদর উপজেলাে সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাচান ভুঁইয়া ও কোস্টগার্ড যৌন অভিযান পরিচলনা করে ভাংতির খাল পয়েন্ট থেকে ৬ টি বাঁধা জাল আটক করা হয়,যার আনুমানিক মুল্য প্রায় ৩ লক্ষ টাকা। আটককৃত বাঁধা জালগুলো ইলিশা ফেরিঘাট সংলগ্ন কোস্টগার্ডের পল্টনের সামনে পুরিয়ে ফেলা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাচান ভুঁইয়া বলেন, আমাদের অভিযান অব্যহত আছে।