দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় "মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন" এর সাংগঠনিক আত্মপ্রকাশ, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

ভোলায় "মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন" এর সাংগঠনিক আত্মপ্রকাশ, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল
  দৈনিক ভোলা টাইমস্ বার্তা:  ভোলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত তারুণ্য দীপ্ত ও চৌকস গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়ে "ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন" একটি সংগঠন রূপে আত্মপ্রকাশ করলো। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কমিটি নির্বাচন করে সাংগঠনিক যাত্রা শুরু সংগঠনটির। গতকাল সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার এর ভোলা প্রতিনিধি আরিফুর ইসলাম রিয়াজকে সভাপতি এবং ’দৈনিক অধিকরণ’ ভোলা প্রতিনিধি ও ’ভোলা পোস্ট’ এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নেতৃত্বভার অর্পণ করা হয়। পূর্নাঙ্গ কমিটি:- সভাপতি পদে এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক অধিকরণ ও ভোলা পোস্ট এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা। সিনিয়র সহ-সভাপতি ১) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ শিমুল ও সহ-সভাপতি ২) দৈনিক ঘোষণা প্রতিনিধি মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকের ভোলা পত্রিকার ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপার্টার মোঃ গোলাম কিবরিয়া। এছাড়াও দপ্তর সম্পাদক পদে রয়েছন সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক পদে বাংলার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন, ক্রীড়া সম্পাদক দেশের খবর এর মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিন হোসেন (প্রথম ভোলা), ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ) এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিয়ান আরিফ (দৈনিক রুপালী দেশ)। ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভোলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।