ভোলায় মাদক সেবনরত অবস্থায় ৪ যুবক গ্রেফতার, ডোপ টেস্টে ধরা পড়ল প্রত্যেকেই মাদকসেবী
ষ্টাফ রিপোর্টার:
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক সেবন করার সময় ৪ যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের ডোপ টেস্ট করালে সকলের রিপোর্ট পজিটিভ আসে। পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার টিম গতকাল রোববার (২৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১:৪৫ ঘটিকায় ভোলা সদর থানাধীন রতনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ৪ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), মোঃ রুবায়েত হোসেন (২৭), ফারদিন এহছান রিফাত (২৯) এবং সাইদুর রহমান (২৭)। পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করানো হলে সকলের শরীরে ক্যানাবিনয়েডস (Cannabinoids) পাওয়া যায়, যা পজিটিভ রিপোর্ট হিসেবে নিশ্চিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।