দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান শিক্ষা

ভোলায় মাদক নির্মূলে মসজিদভিত্তিক কমিটি গঠন

ভোলায় মাদক নির্মূলে মসজিদভিত্তিক কমিটি গঠন
  ষ্টাফ রিপোর্টার: ভোলা পৌরসভা সাত নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া  ওসমানিয়া জামে মসজিদে আজ জুমার নামাজের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত মুসল্লীরা সহ আমন্ত্রিত অতিথির  বক্তব্যে ভোলা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ বলেন : মাদক এখন সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এই জাতিই ক্রাস করবে। এই ইয়াবা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গ্রাম ও শহরে বিকাশ লেনদেনের মাধ্যমে মাদক এখন তরুণ প্রজন্মের কাছে সহজলভ্য হয়ে যাওয়ায় মারাত্মক আকার ধারণ করেছে। এ জন্য আমরা  সরকারের পাশাপাশি সমাজের মসজিদ ভিত্তিক এই কমিটির মাধ্যমে প্রথমে তাদেরকে সতর্ক করব পরে আইনের হাতে তুলে দিব।  দেশের কারাগারে বন্দিদের মধ্যে ২৫ ভাগ মাদকাসক্ত। সমাজের অপরাধের একটি বড় অংশই মাদকাসক্ত। আরও বক্তব্য রাখেন: মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ শাহে আলম, মোহাম্মদ আলী রতন, লিয়াকত আলী মিলন, ও মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ কামাল হোসেন।