দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান মনপুরা কৃষি

ভোলায় বারি মুগ-৬ ও বারি মুগ-৮ নিয়ে কৌশলভিত্তিক মাঠ দিবস অনুষ্ঠিত

ভোলায় বারি মুগ-৬ ও বারি মুগ-৮ নিয়ে কৌশলভিত্তিক মাঠ দিবস অনুষ্ঠিত
  ষ্টাফ রিপোর্টার: ভোলায় কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি মুগ ৬ ও বারি মুগ ৮ নিয়ে কৌশলভিত্তিক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোখলেসুর রহমান। তিনি বলেন, বারি মুগ ৬ ও ৮ উচ্চ ফলনশীল জাত, যা কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডালের ঘাটতি পূরণে এসব জাতের চাষ বাড়ানোর ওপর জোর দেন তিনি। প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ৬০ জন কৃষক অংশ নেন এবং বারি মুগ চাষের কৌশল সম্পর্কে ধারণা পান।