দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভোলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  ভোলা প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে মোঃ আল আমিনকে সভাপতি, মোঃ সাইফুল আলম চৌধুরী, মোঃ মাসুদ ও জাকির হোসেনকে সহ-সভাপতি এবং মোঃ মিজান উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া শাহাদাত হোসেন, হাজী মোঃ সেলিম ও ইসমাইল হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মাসুদুর রহমান (সাংগঠনিক সম্পাদক), কবির হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), ইমদাদুল ইসলাম রনি (দপ্তর সম্পাদক), মাহে আলম মাহবুব (ক্রীড়া বিষয়ক সম্পাদক), মোঃ হান্নান হোসেন (প্রচার সম্পাদক), আব্দুল কুদ্দুস (সহ-প্রচার সম্পাদক), আবদুর রহমান শাহ (কোষাধ্যক্ষ), মোঃ জহিরুল ইসলাম জসিম (সমাজকল্যাণ সম্পাদক), মোঃ ইমরান ইসলাম (আইন বিষয়ক সম্পাদক), মোঃ মাসুদুর আলমনি (ধর্ম বিষয়ক সম্পাদক) ও গোলেনুর বেগম (মহিলা বিষয়ক সম্পাদক)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে নদীভাঙন, জাটকা সংরক্ষণকালীন সহায়তা, বিকল্প কর্মসংস্থান ও জেলেদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলার জেলা প্রশাসক জনাব ডা.শামীম রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের পক্ষ থেকে জেলার জেলে সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়। সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভোলার জেলে সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।