দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
  ষ্টাফ রিপোর্টার: ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হলরুমে ভোলা সদর উপজেলা পুষ্টি কমিটির সদস্যদের উপস্থিতিতে সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বক্তারা বলেন, একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের দৈনিক ৩০ থেকে ৩৫ গ্রাম ভোজ্য তেলের চাহিদা রয়েছে। কিন্তু এটা অনেকেই মানছেন না। আবার বাজারে যেসব ভোজ্যতেল পাওয়া যায় তার অধিকাংশই ভেজাল মিশ্রিত এবং স্বাস্থ্য সম্মত নয়। এসব বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। এসময় ভোলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ভোলা সদর উপজেলা হাম রুবেলার টিকা কার্যক্রমের চিত্র তুলে ধরার পাশাপাশি পুষ্টি সপ্তাহের সাফল্য কামনা করেন।