ভোলায় পুলিশের অভিযানে ৮কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
দৈনিক ভোলা টাইমস্ বার্তা:
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২মে ২০২৬ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় সফল অভিযানটি পরিচালিত হয়। আভিযানিক দলটি ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা (লক্ষীপুর লঞ্চঘাট) মোস্তফার খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২০) কে ৮কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ মুছা, সাং-দক্ষিণ হালুদিয়া, ০৭নং ওয়ার্ড, ১নং বাগান বাজার ইউনিয়ন, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে মর্মে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।