Newsroom Saturday, 11 April, 2026 পড়ার সময়: 1 মিনিট 6 বার পঠিত
ষ্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মো. আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলিফ উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার মো. ওবায়েদুর রহমান কাজল মুন্সির ছেলে। শিশু আলিফের চাচাতো ভাই মো. সুমন মুন্সি জানান, দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুর সঙ্গে উঠানে খেলছিল আলিফ। এ সময় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে আলিফকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।