ভোলায় যৌথ অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ড। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকা থেকে পরিত্যক্ত গাঁজাগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন খবর পেয়ে অভিযানে চালিয়ে উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত গাঁজার মূল্য ৯২ হাজার টাকা।