দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি আটক

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি আটক
  ভোলা প্রতিনিথি: ভোলা সদর থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ মধ্য চরনোয়াবাদ পাসপোর্ট অফিস সংলগ্ন আঃ রহমান স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। ০৪-০৫-২০২৬ ইং তারিখ ১৯.৫০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/আব্দুল আজিজ সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন মধ্যচর নোয়াবাদ পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন আঃ রহমান স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ ইসমাইল (১৯), পিতা-মোঃ খোকন, মাতা-জহুরা বেগম, সাং-সদুরচর ৯নং ওয়ার্ড, (মালেগো বাড়ী), থানা ও জেলা-ভোলাকে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।