ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়।
গতকাল সোমবার (২৬ এপ্রিল ২০২৬) রাত ১০:১৫ ঘটিকায় দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ৪নং ওয়ার্ডে বাংলাবাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই মোঃ আবু ইউসুফ ও তার টিম অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৬)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।