দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ নিলামে বিক্রি ১০,০০০/- টাকায়

ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ নিলামে বিক্রি ১০,০০০/- টাকায়
  ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। পরে নিলামে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে নিলামে বিক্রি করা হয়। জানা গেছে, শনিবার সকালে ৭ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান রুবেল মাঝি। জাল ফেলে মাছ ধরার সময় অন্যন্যা মাছের সঙ্গে দুই কেজি ৪৫০ গ্রাম ওজনের 'রাজা' ইলিশটি ধরা পরে তার জালে। পরে মাছটি ঘাটে এসে নিলামে তুললে ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় আল-আমিন ব্যপারী। আল-আমিন ব্যপারী জানান, অধিক লাভের আশায় তিনি বড় মাছটি কিনে নিয়েছেন। অন্যান্য মাছের সঙ্গে 'রাজা' ইলিশটি টাকায় পাঠাবেন। এতে ২ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অভিযান শেষে জেলেদের জালে এখন বেশ কিছু বড় ইলিশ ধরা পড়ছে। যেটা আনন্দের। মৎস্য সম্পদ রক্ষায় জেলেরা সচেতন হলে এমন বড় ইলিশের দেখা মিলবে।