দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।