ভোলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছাত্রদল নেতা ইমরানের ধাওয়ায় ছত্রভঙ্গ
ভোলা প্রতিনিধি:
ভোলায় প্রথমবারের মতো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সহ সভাপতি আহমেদ ফাহিমের নেতৃত্বে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে শহরের বাংলাস্কুল মোড়ে জেলা আওয়ামী লীগের আগুনে পোড়া কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে মিছিলটি বের হয়। ভিডিওতে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এসব স্লোগান দিতে দেখা যায়। ঝটিকিা মিছিল শুরু করার পরেই ছাত্রদল নেতা ইমরান মটরসাইকেল নিয়ে ধাওয়া দিলে মিছিলটি পন্ড হয়ে যায়, যার একটি ভিডিও ফুটেজ মুহুর্তেই ভাইরাল হয়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।