দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে এসপি শহিদুল্লাহ কাওছার

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে এসপি শহিদুল্লাহ কাওছার
মোঃ সাইফুল ইসলাম আকাশ, দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি শহিদুল্লাহ কাওছার। বুধবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ভোলা জেলার সদর মডেল থানাধীম রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ শ্যামপুর সাকিনের হেলাল মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর রিজওয়ান আমিন সিফাত (২৮) হত্যা মামলার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় পুলিশ সুপার ভিকটিমের পরিবারকে সান্তনা দেন। তাছাড়াও এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,ভোলা সদর মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।