দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

ভোলায় গাঁজার গাছসহ আপন ২ ভাই আটক

ভোলায় গাঁজার গাছসহ আপন ২ ভাই আটক
  ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বসত বাড়ির পিছনে গাঁজা চাষের অভিযোগে আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে সুমন ও নোমানকে আটক করা হয়। এসময় তাদের বসতঘরের পেছন থেকে চাষ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটক দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। নিজের চাষ করা গাঁজা তারা বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। পরে আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত গাঁজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।