দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
ভোলা প্রবিনিধি:
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক। কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ  বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৩ মার্চ)  রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন নতুন বাজার ও পরাণগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে  প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়। আটককৃত ১. মোঃ মিলন (২৯), পিতা: আব্দুল খালেক, সাং সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড, সুন্দর খালী গ্রাম । ২. মোঃ রাশেদুজ্জামান রকি (৪১), পিতা: মফিজুল ইসলাম, সাং ভোলা পৌরসভা ওয়েস্টার্ন পাড়া  ৬ নং ওয়ার্ড। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়